২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে শীর্ষ সন্ত্রাসী নিহত

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত দলের নেতা তালিকাভূক্ত সন্ত্রাসী পারভেজ (৩৪) প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

চুয়াডাঙ্গা সদর উপজেলার পিতাম্বরপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মামুনুর রশিদ পারভেজকে মঙ্গলবার রাতে তার প্রতিপক্ষ ব্যাপক মারধর করে এবং ছুরিকাঘাত করে। মারাত্মক জখম অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে সে মারা যায়।

পুলিশ জানায়, প্রথমে তাকে দ্রুত সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার আরও অবনতি দেখে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়।

সূত্র জানায়, স্থানীয় দৈনিক ‘দিন বদলের কাগজ’ এর সম্পাদক বজলুর রহমান বজলু হত্যাকাণ্ডের সে প্রধান আসামি। পারভেজ ও তার সহযোগীরা ১৯৯৮ সালের ১২ জুন বজলুকে অপহরণ করে হত্যা করে।

তার নামে হত্যা ও অপহরণসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

এদিকে পারভেজের মৃত্যুর পর পিতাম্বরপুর গ্রামের লোকজন তার সহযোগীদের আক্রমণের ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে বলে সূত্র জানায়।

অনাকাক্সিক্ষত কোনও ঘটনা যাতে না ঘটে সেজন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।