জাবি শিক্ষক সমিতির নতুন কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ২০০৫ সালের কমিটি বিনা প্রতিদ্বন্দ্বতায় নির্বাচিত হয়েছে। আগামী ১৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আওয়ামীপন্থি ও জাতীয়তাবাদী শিক্ষকদের একাংশের ঐকমত্যের ভিত্তিতে একটি প্যানেল মনোনয়ন দাখিল করায় নির্বাচন ছাড়াই প্যানেলকে নির্বাচিত ঘোষনা করা হয়।
কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নুরুল আলম এবং দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
কমিটির অন্য সদস্যরা হলেনÑ সহ-সভাপতি অধ্যাপক মাহবুব কবির (রসায়ন), সহ-সাধারণ সম্পাদক মো. খবির উদ্দিন (পরিবেশ), কোষাধ্যক্ষ অধ্যাপক হাসিনা মতিন (ইতিহাস), সদস্য অধ্যাপক অজিত কুমার মজুমদার (পরিসংখ্যান), অধ্যাপক আমিন মোহাম্মদ আলী (অর্থনীতি), অধ্যাপক আফসার আহমেদ (নাট্যতত্ত্ব), অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী (পদার্থ), অধ্যাপক নাসির উদ্দিন (ইতিহাস), অধ্যাপক নুরুল আলম খান (গণিত), অধ্যাপক সুভাষ চন্দ্র দাস (ভূগোল), অধ্যাপক সৈয়দ আব্দুল হাই (অর্থনীতি), নাজমুল আলম (উদ্ভিদবিদ্যা) এবং মাফরুহী সাত্তার টিটু (ফার্মেসী)।
