আমেরিকান দূতাবাসের অফিসসমূহ ১৭ মার্চ ১২ টায় বন্ধ হবে
ঢাকাস্থ আমেরিকান দূতাবাস, কনস্যুলার সেকশন, আমেরিকান সেন্টার, ইনফরমেশন রিসোর্স সেন্টার এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার আগামী ১৭ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২ টায় বন্ধ হয়ে যাবে। দূতাবাসকর্মীদের এক অনুষ্ঠানের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দূতাবাসের সকল ভিসা সার্ভিসও ১২ টার পর বন্ধ থাকবে। দূতাবাস ও অফিসসমূহ আগামী ২০ মার্চ রোববার সকাল ৮টায় যথারীতি খুলবে।
