২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু

পল্লী বিদ্যুতের হাইভোল্টেজের লাইনে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে করুণ মৃত্যু হয়েছে এক ব্যক্তির। প্রায় ১৬ ঘন্টা বিদ্যুতের পোলে ঝুলে থাকার পর পুলিশ ও এলাকাবাসী মঙ্গলবার দুপুরে তার লাশ উদ্ধার করে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

এলাকাবাসী জানায়, জেলার মিরপুর উপজেলার হালসার শাকদহচর গ্রামের আবুল কাশেদ (২৭) তার চার/পাঁচ জন সঙ্গী নিয়ে সোমবার রাত ১১ টার দিকে ওই গ্রামের মাঠের মধ্যে দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজের মেইন লাইনের সংযোগকৃত তার চুরি করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পোলের মাথায় আটকে তার মৃত্যু হয়। তার এই করুণ মৃত্যু দেখে অন্য সহযোগীরা ভয়ে পালিয়ে যায়।

দীর্ঘদিন থেকে সংঘবদ্ধ একটি চক্র  দিনের পর দিন ওই লাইনের তারসহ অন্যান্য  সরঞ্জাম চুরি করে যাচ্ছে। ফলে পল্লী বিদ্যুৎ বিভাগ চুরি রোধে সম্প্রতি কৌশল অবলম্বন করে।

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এই ব্যক্তির মৃত্যু সংবাদ পেয়ে পল্লী বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মৃত আবুল কাশেদ শাকদহচর গ্রামের আবু তাহের মন্ডলের বড় ছেলে।