২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উড়ো চিঠি দিয়ে ছাত্রী অপহরণের হুমকি দেয়ায় ঢাকা সিটি কলেজের কক্সবাজার সফর বাতিল

উড়ো চিঠি দিয়ে ছাত্রী অপহরণের হুমকি দেয়ায় কক্সবাজার শিক্ষা সফর বাতিল করেছে ঢাকা সিটি কলেজ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 08:10 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

বৃহস্পতিবার শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী  কক্সবাজার আসার পথে চট্টগ্রাম পৌঁছার পর এই হুমকি পেয়ে আবার ঢাকা ফিরে গেছেন। কলেজ অধ্যক্ষের বরাত দিয়ে কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

হোটেল কর্তৃপক্ষ আরও  জানায়, দুদিন ব্যাপী শিক্ষা সফরের জন্য  ৮/১০ দিন আগে কক্সবাজার শহরের আবাসিক হোটেল ‘প্যানোয়া’য় দুটি তলার সকল কক্ষ বুকিং দেন ঢাকা সিটি কলেজের অধ্যাপক শফিকুল ইসলাম। কিন্তু উড়ো চিঠির মাধ্যমে কক্সবাজারে শিক্ষা সফরকালে ছাত্রী অপহরণের হুমকি পেয়ে কলেজ কর্তৃপক্ষ বুকিং বাতিল করে।