গাবখান চ্যানেল বন্ধ হওয়ার পথে
দুর্ঘটনার ছয় দিন পরেও গাবখান চ্যানেলে ডুবে যাওয়া কোস্টার এমভি তৃষার উদ্ধার কাজ শুরু না হওয়ায় চ্যানেলটি পুরোপুরি বন্ধ হওয়ার আশংকা দেখা দিয়েছে।
চ্যানেলটি চালু রাখতে খনন কাজের জন্য বিআইডব্লিউটিএ ড্রেজার পাঠালেও প্রয়োজনীয় সরঞ্জাম এবং নির্দেশের অভাবে এখনও কাজ শুরু হয়নি।
এদিকে এমভি তৃষার নিখোঁজ ক্রু’র এখনও সন্ধান পাওয়া যায়নি।
ঝালকাঠি চেম্বার অব কমার্স এ্যণ্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুব হোসেন বলেন, শিগগিরই কোস্টারটি উদ্ধার করা না হলে চ্যানেলটি পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। কোস্টারটি উদ্ধার ও চ্যানেল পুনঃখনন ও প্রশস্তকরণের জন্য নৌ পরিবহন মন্ত্রীর নিকট আবেদন জানানো হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গাবখান চ্যানেলে পঞ্চম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাছে গত বৃহস্পতিবার তেলবাহী একটি ট্যাংকারের সাথে ধাক্কা লেগে সিমেন্ট ও কাঁচামাল বোঝাই কোস্টার এমভি তৃষা ডুবে যায়। এরপর থেকে চ্যানেলে বড় ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এমনকি ঢাকা-খুলনা রুটের রকেট স্টিমার ঢাকা-ঝালকাঠি পর্যন্ত সীমিত করা হয়েছে।
