২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁর সীমান্ত এলাকায় রেড এলার্ট জারি

বাংলা ভাই ও তার সংগঠন জেএমজেবি সদস্য এবং ড. গালিবের অনুসারিরা যেন পালিয়ে যেতে না পারে, সে জন্য নওগাঁর সীমান্ত এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নওগা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 03:25 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

সরকারি একটি সূত্র জানায়, পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন তৎপরতা শুরু করলে বাংলা ভাই, তার সংগঠনের সদস্য এবং গালিবের অনুসারিরা গা ঢাকা দেয়। এ অবস্থায় নওগাঁ সীমান্ত এলাকাকে বিপজ্জনক মনে করে সেখানে বিডিআর’র টহল জোরদার করা এবং তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়।

এ ব্যবস্থার ফলে সীমান্ত পথে চোরাচালানও কমেছে বলে স্থানীয়রা জানায়।