মন্ত্রীসভার বৈঠকে মজুরী ও উৎপাদনশীলতা কমিশন-২০০৫ গঠনের প্রস্তাব অনুমোদন
দেশের রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য মজুরী কাঠামো এবং আনুষঙ্গিক সুবিধা স¤পর্কে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জাতীয় মজুরী ও উৎপাদনশীলতা কমিশন-২০০৫ গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। খবর তথ্য বিবরণীর।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়।
মন্ত্রিসভার সদস্যগণ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের প্রতিমন্ত্রীগণ মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
