২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কন্যা হত্যার বিচারের দাবি জানিয়েছে পিতামাতা

যৌতুকের কারণে নিহত সাহিদা আক্তারের (২৫) পিতামাতা তাদের কন্যার হত্যাকারীর বিচারের দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 05:35 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাসিন্দা  সাহিদার ৭০ বছর বয়স্ক পিতা আবদুল বারেক সোমবার তার পরিবারের সদস্যদের নিয়ে ক্রাইম রিপোর্টারস এ্যসোসিয়েশন অব বাংলাদেশে (ক্র্যাব) উপস্থিত হয়ে এই দাবি জানান।

তারা অভিযোগ করেন, ২০০১ সালে সাহিদার সাথে ট্রাকের হেলপার সেলিম মিয়ার বিয়ে হয়। কিন্তু এক লক্ষ টাকা যৌতুক না দেয়ায় এবছর ২৮ ফেব্র“য়ারি সেলিম ও তার পরিবারের লোকজন সাহিদাকে শ্বাসরোধ করে হত্যা করে।

সাহিদার পিতামাতা জানান, তারা সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করতে গেলে পুলিশ মামলা  নেয়নি বা এর সাথে জড়িত কাউকে গ্রেফতার করেনি।

আবদুল বারেক জানান, তারা আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন। সাহিদা হত্যার অভিযুক্তরা প্রতিনিয়ত তাদের হুমকি দিচ্ছে। পুলিশ এ ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছেনা বরং অভিযুক্তদের সাহায্য করছে।

তিনি আরও জানান, কন্যা হত্যার বিচারের দাবিতে তিনি পুলিশ, সাংবাদিক এবং প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরছেন।