২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলগাজীতে পুকুর খননকালে মর্টার শেল উদ্ধার

জেলার ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দক্ষিণ তারালিয়া গ্রামে পুকুর খননকালে ১৫ ইঞ্চি দৈর্ঘ্য এবং ৮ ইঞ্চি ব্যাসের একটি মর্টার শেল পাওয়া গেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 08:27 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পুকুরের মাটি কাটার সময় শনিবার সন্ধ্যায় শ্রমিকরা একটি মর্টার শেল দেখতে পায়। বিষয়টি স্থানীয় বটতলী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও ইউপি চেয়ারম্যানকে জানালে তারা থানায় খবর দেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেলটি পরীক্ষার জন্য কুমিল্লার ৩৩ ইনফেনটরি ডিভিশনের বিশেষজ্ঞদল  সোমবার ঘটনাস্থলে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

এটি মুক্তিযুক্ত চলাকালে ব্যবহৃত মর্টার শেল বলে ধারণা করছেন স্থানীয় প্রবীনরা।