গালিবের আটকাদেশ ও রিমাণ্ডের বিরুদ্ধে রিট
আহলে হাদীস আন্দোলনের আমীর ডঃ আসাদুল্লাহ-আল-গালিবের আটকাদেশ ও রিমাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রোববার হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করা হয়েছে।
ডঃ গালিবের ছেলে আহমেদ আবদুল্লাহ সাকিবের দায়ের করা পিটিশনের পরিপ্রেক্ষিতে বিচারপতি একে বদরুল হক ও বিচারপতি ফজলুুর রহমান সমন্বয়ে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আগামী ১৬ এপ্রিল রায় ঘোষণার দিন ধার্য করেছেন।
উগ্র মৌলবাদী জঙ্গীদের নেতৃত্ব দেয়ার অভিযোগে সম্প্রতি পুলিশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডঃ গালিবকে গ্রেফতার করে।
পিটিশনে গালিবের পরিবারের সদস্যরা জেলখানায় তার সাথে দেখা করার অনুমতি চায়।
আদালতে আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট এবিএম নুরুল ইসলাম।
