২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় বরিশালে স্কুল শিক্ষক নিহত

নগরীরর রুপাতলীতে শনিবার সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 08:27 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

পুলিশ জানায়, ভোলার তজুমদ্দিন উপজেলার খাসেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ কুমার মজুমদার (৩০) শনিবার দুপুর ২ টার দিকে রুপাতলীর মেডিমেট ওষুধ কোম্পানি সংলগ্ন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি যাত্রী বাহী বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তারা তাকে মৃত ঘোষণা করে। নিহতের বাড়ি তজুমদ্দিন উপজেলার আড়ালিয়ায়।

রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারে নি। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।