২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে মার্কিন আধিপত্যের অবসান আগামী ১৫ বছরে?: সিআইএ রিপোর্ট

বর্তমান বিশ্বের একক ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এই অপ্রতিরোধ্য শক্তিকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারও নেই। একমাত্র পরাশক্তির এই দাপট অচিরেই শেষ হয়ে যাবেÑ তা কি ভাবা যায়?

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

সাম্রাজ্যবাদী শক্তির পতনের এই আগাম ঘোষণা কোনও বাম রাজনৈতিক দল দেয়নি। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিষদের ‘কৌশল নির্ধারণী কেন্দ্র’ থেকে এক পর্যালোচনায় বলা হয়েছে, বিশ্বব্যাপী আমেরিকার দোর্দণ্ড প্রতাপ আগামী ১৫ বছরে ম্রিয়মাণ হয়ে যাবে। আর তাদের জায়গায় পরাশক্তি হিসেবে উঠে আসবে চীন এবং ভারত।

জাতীয় গোয়েন্দা পরিষদ ২০২০ সালের কৌশল ও নীতিমালা নির্ণয় করতে গিয়ে বলে, যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রনীতিই এই আশঙ্কাকে বাড়িয়ে তুলছে। ১১৯ পৃষ্ঠার এই নতুন রিপোর্টে যুক্তরাষ্ট্র সন্ত্রাসের বিরুদ্বে যে যুদ্ধের সূচনা করেছে তার সাথে দ্বিমত পোষণ না করেও জানানো হয়, এর প্রভাবে এশিয়ার অনেক দেশেরই নিরাপত্তা এখন হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।

আগামীতে ক্ষমতাধর দেশ হিসেবে শুধু চীন এবং ভারতেরই আর্বিভাব নয় ওই তালিকায় ব্রাজিল, ইন্দোনেশিয়ার মতো দেশের নামও অর্ন্তভুক্ত আছে। চাপ দিয়ে কিংবা মিষ্টি কথা বলে ওদেরকে নিজেদের মতো করে ব্যবহার করার ক্ষমতা বোধ হয় যুক্তরাষ্ট্রের আর থাকবে না। ‘বিশ্ব এবং আঞ্চলিক শাসনের মডেল’ হিসেবে যুক্তরাষ্ট্র নয় বরং ইউরোপীয় ইউনিয়নের অনুকরণে এসব নতুন শক্তিধর দেশ নিজেদেরকে গড়ে তুলবে।

বিশ্ব অর্থনীতিতে জাপান এবং চীনের দৌরাত্ম্য অনেক বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধ ট্রিলিয়ন ডলার বাজেট ঘাটতি ঐসব দেশের ট্রেজারি নোট ক্রয়ের মাধ্যমে পূরণ করতে হয়। যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতিও বৃদ্ধি পাচ্ছে। আমেরিকার বাজারে চীনা পণ্যের চাহিদা বেড়ে এখন তিন ট্রিলিয়ন ডলার হয়েছে। যুক্তরাষ্ট্রকে দূরে ঠেলে এশিয়ায় ব্যবসা, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি এবং পর্যটন শিল্পে এখন অনেকটাই চীনের দখলে।

যুক্তরাষ্ট্রকে দূরে ঠেলে এশিয়ায় ব্যবসা, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি এবং পর্যটন শিল্প এখন চীনের দখলে। ল্যাটিন আমেরিকার বাজারে ইতিমধ্যে জাঁকিয়ে বসা শুরু করেছে চীন। চিলির আমদানি বাজরে শীর্ষ স্থানে রয়েছে চীন। ব্রাজিলের বাণিজ্যের ক্ষেত্রে চীন দ্বিতীয় শীর্ষ বাণিজ্য সহযোগী। আগামীতে যারা এশিয়ার তথ্যপ্রযুক্তির দায়ভার কাঁধে তুলে নেবে প্রকৌশলের সেসব ছাত্ররাও এখন ছুটছে বেইজিংয়ে ভালো মানের পড়াশোনার জন্য।

ইতোমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন তাদের অবস্থান সংহত করে নিয়েছে। গত দুবছরে ইউরোর বিপরীতে ডলারের দাম এক তৃতীয়াংশ পড়ে গেছে দুবার; শধু সেপ্টেম্বেরে তা এক অষ্টমাংশে নেমে এসেছিল। ডলারের এই অবনমনের কারণে যারা ঘাটতি খাতে অর্থবিনিয়োগ করেছিল তারাসহ সব বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকে রূপান্তরিত করে নিচ্ছে। চীন, জাপান, রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের প্রধান ব্যাংকাররা ইউরোতে তাদের ডলার উঠিয়ে নিচ্ছে। বুশের নীতি বিশ্বের রিজার্ভ মুদ্রা হিসেবে আমাদের ডলারের মানকে বিপন্ন করেছে এবং ঋণ-নির্ভরতা বাড়িয়েছে।

এসআইসি’র প্রতিবেদনে বলা হয়েছে, এতে করে যা হয়েছে, বিশ্বব্যাপী নির্যাতিত মানুষের মুক্তিকল্পে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশাল উচ্চাকাক্সক্ষা তাতে আরেক দফা ঠাণ্ডা পানি ঢেলে দেওয়া হয়েছে। এশিয়া সম্পর্কে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘এশিয়ার বর্তমান ও ভবিষ্যতের নেতারা গণতন্ত্রের প্রশ্নে অজ্ঞেয়বাদী বরং শাসনব্যবস্থায় যা অধিকতর ফলপ্রসূ হবে সে বিষয়ের উন্নয়নের ব্যাপারেই তারা বেশি মনোযোগী।’ সত্যিই যদি মার্কিন প্রেসিডেন্ট সমগ্র বিশ্বজুড়ে গণতন্ত্র ও স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চায় তাহলে অন্য সবকিছুর সাথে আমেরিকাকে ‘সুশাসনের একটি আদর্শ’ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে হবে। উদাহরণ হিসেবে বিশ্বকে দেখাতে হবে যে, অবাধ গণতন্ত্র সফল এবং প্রতিযোগিতায় টিকে থাকার যোগ্য। এনআইসির ওই প্রতিবেদনে এমন এক বিশ্বের চিত্র তুলে ধরা হয়েছে যেখানে খুব কম মানুষই আমেরিকাকে কোনোকিছুর আদর্শ হিসেবে দেখে। আমরা নিজেদের বিক্রি না করে স্বাধীনতা বিক্রি করতে পারি না।