প্রধান বিচারপতি মোদাচ্ছির হোসেনের অনুপস্থিতিতে বিচারপতি রুহুল আমিন দায়িত্ব পালন করবেন
রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বিচারপতি মো. রুহুল আমিনকে বর্তমান প্রধান বিচারপতির অনুপস্থিতে তার কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।
রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এই দায়িত্ব প্রদান করেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো.রুহুল আমিন আগামী ১৮ থেকে ২৯ মার্চ প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের অনুপস্থিতিকালীন অথবা তিনি পুনরায় নিজের কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে বহাল থাকবেন। খবর তথ্য বিবরণীর।
