২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আবারও উত্তপ্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বুধবারের সংঘর্ষের প্রেক্ষিতে শনিবার বাংলাদেশ ছাত্রলীগ ও ছাত্রশিবির মুখোমুখি অবস্থান নেওয়ায় ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আবারও যাতে সংঘর্ষ না সেজন্য ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 06:39 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

ছাত্রশিবির সকাল থেকে বানিজ্য ভবনের সামনে অবস্থান নেয়। অন্যদিকে ছাত্রলীগ অবস্থান নেয় প্রধান ভবনের সামনে।

আবারও সংঘর্ষ বাধতে পারে এ আশংকায় ক্যাম্পাসে শনিরার ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল অনেক কম। এদিকে ছাত্রশিবিরের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদল পৃথকভাবে মিছিল বের করে। উল্লেখ্য, গত বুধবার ছাত্রশিবির, ছাত্রলীগ ও ছাত্রদলের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ৫০ জন ছাত্র আহত হয়।