২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০

জেলার রায়গঞ্জে শুক্রবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপারসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2005, 02:34 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বেলা ১১টায় সিরাজগঞ্জ-বগুড়া- নগরবাড়ি মহাসড়কের রায়গঞ্জে বগুড়া থেকে ছেড়ে আসা আগমনী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস(বগুড়া-জ-১১-০০৮৬) চান্দাইকোনা তাঁতবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের (ঢাকা-মেট্টো নং ৯০৯৭) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের হেলপার রানা(২৬) ও অজ্ঞাত পরিচয় এক মহিলা(৫০) মারা যায়। এ দৃর্ঘটনায় আহত হয় বাসের ২০ যাত্রী।

আহতদেরকে বগুড়া মোহাম্মদ আলী এবং সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাককে আটক করেছে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে রায়গঞ্জ থানায় একটি মামলা হয়েছে।