সিরাজগঞ্জে মৌসুমী কৃষি কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ সরকার ও এশিয় উন্নয়ন ব্যাংকের যৌথ অর্থায়নে উত্তর পশ্চিম শস্য বহুমুখিকরণ প্রকল্প করার লক্ষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌসুমী কৃষি কর্মশালা ২০০৪-০৫ আয়োজন করে।
সোমবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের উপ পরিচালক আবুল হাসনাত। রাজশাহী কৃষি সম্প্রসারন অধিদপ্তর’র অতিরিক্ত পরিচালক এমএল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খলিলুর রহমান, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা আফাজ উদ্দিন এবং প্রমূখ কর্মশালায় বক্তব্য রাখেন।
এতে সাধারন কৃষক, এনজিও প্রতিনিধিএবং কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
