খুলনায় অব্যাহত লোডশেডিং এর প্রতিবাদে নাগরিক সমাজের কুপি মিছিল
অব্যাহত লোডশেডিং এর কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে খুলনা মহানগরীর জনজীবন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নগরীতে কুপি মিছল ও সমাবেশের আয়োজন করে খুলনা নাগরিক সমাজ।
সমাবেশে বক্তারা বিদ্যুৎ সংকটসহ অন্যান্য নাগরিক সমস্যা নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, এসএসসি পরীক্ষা আসন্ন। অথচ অব্যাহত লোডশেডিং এর কারণে ছাত্র-ছাত্রীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
খুলনা নাগরিক সামাজের সদস্য সচিব অ্যাডভোকেট ফিরোজ আহমেদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবনেতা মহেন্দ্র নাথ সেন, রসু আখতার, খালিদ হোসেন, সাংবাদিক মো: নূরুজ্জামান, হৃদয় সরকার, মো: কাফি, শ্রমিক নেতা জিএম নজরুল, মো: তুহিন প্রমুখ।
