'ইসলামের বিরোধীতা' মামলায় ইমামউদ্দিন দু'দিনের রিমান্ডে
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ’ইসলামের বিরোধীতা’ করার অভিযোগে আটক ইমামউদ্দিন মুহাম্মদ তোয়াহা বিন হাবিবকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার দু’দিন রিমান্ডে নেয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান বিডিনিউজকে জানান, গোপন কোন সংগঠনের সাথে তোয়াহা জড়িত আছে কিনা সে ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
রাতে তোয়াহাকে নিয়ে তার কোন সহযোগীকে ধারার জন্য পুলিশ নগরীর কোথাও অভিযান চালিয়েছে হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানিনা’।
গত রোববার পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা কথিত ওই জঙ্গীকে আটক করে।
