২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ডাকাতদের হামলায় গৃহকর্তা নিহত ও তার দুই পুত্র আহত, এক ডাকাত ধৃৃত

জেলার মোরেলগঞ্জের হোগলাবুনিয়া গ্রামে রোববার মধ্যরাতে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিতে গৃহকর্তা নিহত এবং তার দুই পুত্র আহত হয়েছে। ডাকাতরা স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে পালানোর সময় এলাকাবাসী এক ডাকাতকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2005, 09:22 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

পুলিশ সুত্র জানায়, রোববার দিবাগত রাত একটার দিকে নিহত পল্লী চিকিৎসক মোহাম্মদ জব্বার শেখের (৬০) বাড়িতে ডাকাতদল হানা দেয়। তাদের বাধা দিতে গেলে ডাকাতরা গুলি চালালে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে জব্বার শেখ নিহত হয় এবং তার পুত্র রফিকুল ইসলাম শেখ (২৫) ও মনিরুল ইসলাম শেখ (২২) আহত হয়। ডাকাতরা মালামাল নিয়ে পালানোর সময় এলাবাসী ধাওয়া করে সাহাবুদ্দিন (৩৫) নামের এক ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

পুলিশ সাহাবুদ্দিনকে জিজ্ঞাসাবাদ করলে সে নয় জনের নাম প্রকাশ করে। আহত দুই পুত্র এবং ধৃত ডাকাতকে মোরলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতের পুত্র রফিকুল বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা করে।