২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় পুলিশের ওপর বোমা হামলা : আহত ৪

শহরের বেলগাছি রেলগেটে শনিবার রাত সাড়ে আটটায় কর্তব্যরত টহল পুলিশের ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের বোমা হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2005, 10:14 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

আহরা হলেন, হাবিলদার মনিরুজ্জামান, কনস্টেবল মফিজুল হক, আব্দুর রাজ্জাক এবং খসরুল ইসলাম।

আহত কনস্টেবল মফিজুল জানান, রাত সাড়ে আটটার দিকে বেলগাছি রেলগেটে দাঁড়িয়ে চলাচলকারি সাইকেল আরোহীদের ব্যাগ তল্লাশিকালে খুব কাছ থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়।

পরবর্তীতে এলাকাবাসী আহতদেরকে রিক্সা ভ্যানে করে সদর হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে হাবিলার মনিরুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর জেলা প্রশাসক মঈনুল হকসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান। তবে তারা হামলার ব্যাপারে কোনও মন্তব্য করেননি।