৬ নতুন অতিরিক্তি ডিআইজি, ১৬ এসপি বদলী
ছয়জন শীর্ষ পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি এবং ১৬ জন পুলিশ সুপারকে বদলী করা হয়েছে বলে শনিবার সংশ্লিষ্ট সূত্র জানায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। যে ছয়জন পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি হিসাবে পদোন্নতি দেয়া হয়েছে তারা হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (দক্ষিণ) ডেপুটি কমিশনার খান সৈয়দ হাসান, এসপি ফাতেমা বেগম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এসপি হেমায়েত উদ্দিন, বেতবুনিয়ার এসপি নাজিবুর রহমান, এসবি’র এসপি হেলাল উদ্দিন বাদরি এবং রাজশাহী রেঞ্জের এসপি সাইফুল ইসলাম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিণ) সৈয়দ হাসানকে ঢাকার সিআইডি ট্রেনিং স্কুলের কমাণ্ডার হিসেবে, ফাতেমা বেগমকে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ানে (র্যাব), হেমায়েত উদ্দিনকে নোয়াখালী পুলিশ ট্রেনিং স্কুলের কমাণ্ডার, নাজিবুর রহমানকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং স্কুলের কমাণ্ডার এবং হেলাল উদ্দিন বাদরীকে এসবি ট্রেনিং স্কুল প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে।
রাজশাহী রেঞ্জের এসপি সাইফুল ইসলামকে সারদা পুলিশ ট্রেনিং স্কুলের ভাইস প্রিন্সিপাল করা হয়েছে।
