ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
জেলার আশুগঞ্জের সোনারামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে শনিবার সন্ধায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ ব্যক্তি নিহত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি বেবিটেক্সি উল্টে গেলে টেক্সির চালক ও দুই আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারায়।
নিহতদের একজনের নাম বাবুল বলে জানা গেছে।
পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।
