২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকমিশনার প্রত্যাহারের জন্য বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করেনি: মুখপাত্র

পাকিস্তানের হাইমিশনার মাঞ্জার শফিককে প্রত্যাহারের জন্য বাংলাদেশ পাকিস্তানের কাছে কোনও অনুরোধ করেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র শনিবার এ কথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2005, 06:56 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

মন্ত্রনালয়ের এক্সটার্নাল পাবলিসিটি বিভাগের মহাপরিচালক জহিরুল হক বলেন,  “পাকিস্তানী হাই কমিশনার মাঞ্জার শফিককে ঢাকা থেকে প্রত্যাহারের অনুরোধ করেছে বাংলাদেশ, কয়েকটি পত্রিকায় প্রকাশিত এ রিপোর্ট  সম্পূর্ণ অনুমান নির্ভর ও ভিত্তিহীন। এ রিপোর্টের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনও সম্পর্ক নেই। এ ধরনের অনুমান নির্ভর রিপোর্ট উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য শুভ নয়।”

তিনি বলেন, বাংলাদেশ কখনই পাকিস্তানের কাছে তাদের হাই কমিশনার প্রত্যাহারের কথা বলেনি। এটা পাকিস্তানের নিজস্ব প্রশাসনিক ব্যাপার। তারাই (পাকিস্তান) সিদ্ধান্ত নেবে কাকে তারা হাই কমিশনার হিসেবে পাঠাবে এবং কাকে দেশে ফিরিয়ে নিবে।

ঢাকায় পাকিস্তানের হাইকমিশনে একজন প্রতিরক্ষা উপদেষ্টা নিয়োগের ব্যাপারে বাংলাদেশ রাজি নয়, বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত  একটি রিপোর্টের কথাও অস্বীকার করেন জহিরুল হক।

তিনি বলেন, এ খবর পুরোটাই ভিত্তিহীন।