ইয়াহিয়া সৈন্য পাঠানোর নির্দেশ দেন
দখলদার পাকিস্তানী সেনারা জনগণের রায়কে অস্বীকার করে আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। ১৯৭১-এর ৫ মার্চ পাক বাহিনী ৩০০ জনকে নৃশংসভাবে হত্যা করে। এদের অধিকাংশই ছিল আওয়ামী লীগের স্বেচ্ছাসেবী এবং সর্মথক।
ইয়াহিয়া খান বাইরে স্বাভাবিক আচরন করলেও ভিতরে ভিতরে ভিন্ন ছক কষছিলেন। পূর্ব পাকিস্তানে সেনা বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়। সময়মতো ঝটিকা আক্রমণ এবং সবকিছু বিপর্যস্ত করে দিতে গোপনে গোপনে পশ্চিম পাকিস্তান থেকে এনে সেনা সংখ্যা বৃদ্ধি এবং গোলাবারুদের মজুত বাড়ানোর জন্য কালক্ষেপন করছিলেন তিনি।
টিক্কা খান ব্যাপক হত্যাযজ্ঞ এবং নির্মম নির্যাতনের মাধ্যমে পরিস্থিতি আয়ত্তে আনার জন্য ইয়াহিয়া খানকে প্ররোচিত করেন। টিক্কা দম্ভ করে বলেন, “আমাকে পর্যাপ্ত সামরিক সহায়তা দিলে ৪৮ ঘন্টার মধ্যে আমি সব ঠান্ডা করে দেব।”
এরপরই সৈন্য পাঠানোর নির্দেশ দেন ইয়াহিয়া খান।
