টঙ্গিতে ৫ বছরে শতাধিক গাড়ি চুরি গেছে
গাজীপুর, শিল্পনগরী টঙ্গি এবং রাজধানীর অন্যতম আবাসিক এলাকা উত্তরায় প্রায় ৫০টি গাড়ি চোর সিন্ডিকেট বেশ সক্রিয় তৎপরতা চালাচ্ছে। সিন্ডিকেটের সদস্যরা নিজ নিজ এলাকায় গড়ে তুলেছে শক্তিশালী বাহিনী। এছাড়াও ঐসব এলাকায় গাড়িচুরির পেশায় নেমেছে প্রায় শতাধিক প্রশিক্ষিত চোর।
গত ৫ বছরে এসব এলাকা থেকে শতাধিক গাড়ি এবং গাড়ীর পার্টস ও অন্যান্য যন্ত্রপাতি খোয়া গেছে। সূত্র আরও জানিয়েছে সংঘবদ্ধ চোরদের নেতারা শহরের নামীদামী এলাকায় বাস করে।
গুলশান, মিরপুর, পুরাতন ঢাকা, দোলাইখাল, বংশাল, নারায়ণগঞ্জ, সাভার, উত্তরা, এবং গাজীপুর এলাকা তাদের প্রধান ঘাঁটি। খোঁজ নিয়ে জানা গেছে প্রতিটি গ্র“পের সদস্যরা প্রতিমাসে কমপক্ষে ২/৩টি গাড়ি চুরি করে।
মহানগরীর সকল থানায় ও আশেপাশের এলাকায় চোরাই গাড়ি বিক্রি করা হয়। বাংলাদেশ এবং ভারতের সংঘবদ্ধ সিন্ডিকেটগুলো চোরাই গাড়ি এবং যন্ত্রপাতী উভয় দেশে বিনিময় করে। সরকারি গোয়েন্দা সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থাসহ বিভিন্ন বিশ্বস্ত সুত্র গাড়ি চোরদের সম্পর্কে এসব চাঞ্চল্যকর তথ্য দিয়েছে।
রাজধানীর মতিঝিল, ডেমরা, পল্লবি, রমনা, ধানমন্ডি, ক্যান্টনমেন্ট, বাড্ডা, গুলশান, উত্তরাসহ গাজীপুর, সাভার এবং নারায়ণগঞ্জে ৫০টি গাড়িচোর সিন্ডিকেটের সন্ধান পেয়েছে।
গত ৫ বছরে উত্তরা, টঙ্গি, গাজীপুর, আশুলিয়া ও সাভার অঞ্চল থেকে এসব সিন্ডিকেটের সদস্যরা কমপক্ষে অর্ধ শতাধিক গাড়ি চুরি করেছে বলে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে।
অতি সম্প্রতি উত্তরা ও টঙ্গির বিভিন্ন এলাকা থেকে কম পক্ষে ২০টি গাড়ী চুরি হয়।
চুরি করতে গিয়ে এসব গাড়ি চোর ইতোমধ্যে একাধিক ড্রাইভারকে গুলি করে আহত করেছে কিংবা খুন করেছে।
জানা গেছে রাজধানীর ধোলাইখাল, বংশাল, মিরপুর, মতিঝিল, গুলশান, ধানমন্ডি, রমনা, উত্তরা, গাজীপুর ও টঙ্গিসহ বিভিন্ন এলাকায় গাড়ী চোরদের প্রশিক্ষন দেয়া হয়। এদের সাথে রেন্ট-এ-কার ব্যবসায়ীদেরও সম্পর্ক আছে বলে সূত্র জানিয়েছে।
চোরদের নুতন গাড়ির সন্ধান দেয় বিভিন্ন বাস টার্মিনালের চাঁদাবাজরা। গাড়ি চুরির পর নাম্বার প্লেট পাল্টানোসহ গাড়ীর রং পরিবর্তনে সাহায্য করে গ্যারেজের মালিকরা। বিআরটিসির জাল কাগজপত্র তৈরী করে একাধিক গ্র“প।
