২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে রেজিষ্ট্রেশন না করলে জেল-জরিমানা: সংসদে বিল পাস

রেজিস্ট্রেশন ছাড়া বিয়ে করলে দু’বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকার জরিমানা আদায়ের বিধান সম্বলিত একটি বিল বুধবার জাতীয় সংসদের অধিবেশনে পাস হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2005, 09:36 PM

Updated : 26 Apr 2022, 05:23 PM

দি মুসলিম ম্যারেজস অ্যান্ড ডিভোর্সেস (রেজিস্ট্রেশন এমেনমেন্ট) বিল, ২০০৫ নামের এই বিলে বলা হয়েছে, বিবাহ রেজিস্ট্রার ছাড়া অন্য কোনোও ব্যক্তির মাধ্যমে বিয়ে সম্পন্ন হলে, তা ৩০ দিনের মধ্যে বিবাহ রেজিস্টারকে অবহিত করা বাধ্যতামূলক। কিন্তু তা করা না হলে অপরাধ হিসাবে বিবেচিত হবে। সে ক্ষেত্রে পাত্রকে দু’বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা পর্যন্ত জরিমানা করা যাবে।

আইনমন্ত্রী ব্যরিস্টার মওদুদ আহমদ বিলটির নানা দিক উলে¬খ করেন, বিলটি রাষ্ট্রপতির সম্মতির পর আইনে পরিণত হলে সব ধরনের মুসলিম বিবাহ বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। এতে করে অপ্রাপ্ত বয়স্ক নারী ও পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়টি নিরুৎসাহিত হবে এবং বাল্যবিবাহ রোধকরা যাবে।

পরে কন্ঠভোটে বিলটি পাস হয়।