কক্সবাজারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক নিহত
জেলার শহরতলির খুরুস্কুল এলাকায় মঙ্গলবার মধ্যরাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী যুবক নিহত হয়েছে।
পুলিশ জানায়, খুরুস্কুল হিন্দুপাড়ায় পোলারাম দে’র পুত্র ব্যবসায়ী অজয় দে (২২) রাত তিনটার দিকে বাড়ির বাহিরে গেলে ওৎ পেতে থাকা সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীসহ ৬/৭ জনের একটি দল তার ওপর চড়াও হয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তার চিৎকার শুনে এগিয়ে আসে। সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
এ ব্যপারে নিহতের পিতা বাদি হয়ে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
