রাজধানীর উত্তরা থেকে সন্দেহভাজন ১ জেএমবি সদস্য গ্রেপ্তার
র্যাব সদস্যরা বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা থেকে সন্দেহভাজন এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ ভুঁইয়া (৬২) উত্তরখানের মৃত মহিউদ্দিন ভুঁইয়ার পুত্র।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব--১ এর একটি দল দুপুর ২টার দিকে উত্তরার উত্তরখানের চানপাড়া এলাকায় অভিযান চালিয়ে জেএমবির উত্তরা ইউনিটের সমন্বয়কারী আব্দুল্লাহকে গ্রেপ্তার করে।
