২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়দেবপুরে ২টি লাশ উদ্ধার

জয়দেবপুরে পৃথক স্থান থেকে বৃহস্পতিবার মহিলাসহ দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এদের একজন রহমতুল্লাহ (৯৫) এবং অপরজন অজ্ঞাত তরুণী (২৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জয়দেবপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 06:35 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর থানার পুবাইল ইউনিয়নের মুদি দোকানদার রহমতুল্লাহকে (৬৫) বুধবার রাতে তার বাড়ির পাশে দোকানের ভেতরে জবাই করা হয়। পূর্ব শত্র“তার জের ধরে একটি চক্র এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

সকালে এলাকাবাসীর খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্যে গাজীপুর মর্গে পাঠায়। এ পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি।

অপর ঘটনাটি ঘটেছে মির্জাপুর ইউনিয়নের কার্যানুর ব্রিজের কাছে। জানা যায়, ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় লোকজন ব্রিজের নিচে সকাল ১০টায় একটি বস্তা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বস্তা থেকে এক অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করে । ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কেউ গ্রেপ্তার হয়নি।