২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আলোকিত লালমনিরহাট’-- এর বর্ষপূর্তি

‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১ জানুয়ারি দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 04:40 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু অপরাধ দমনে গত বছর লালমনিরহাটে এই কর্মসূচি আরম্ভ করেন।

বর্ষপূর্তিতে ১৪ কিলোমিটাব্যাপী প্রায় ১০সহস্রাধিক কর্মীর ছাতা শোভাযাত্রা আয়োজন করা হবে। এছাড়া যৌতুকবিহীন বিয়ে, গত এক বছরের কার্যক্রমের ওপর মূল্যায়ন সভা এবং এ অঞ্চলের জনপ্রিয় ভাওয়াইয়া গানের অনুষ্ঠান আয়োজন করা হবে।