চট্টগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি ভ্রাম্যমাণ দল বুধবার নগরীতে অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের কাছ থেকে চার কাঠা জমি উদ্ধার করেছে।
বন্দর কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনির চৌধুরীর নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে ৫০ লাখ টাকার বেশি মূল্যের ওই জমি উদ্ধার করা হয়।
জামাল চৌধুরী নামে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ওই জমি দখল করে রেখেছিল।
