জঙ্গি হামলার আশংকায় খুলনায় থার্টিফার্স্ট নাইট পালনে বাড়তি সতর্কতা
জঙ্গি হামলার আশংকায় খুলনায় থার্টিফার্স্ট নাইট পালনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার খুলনা মেট্রপলিটন পুলিশ (কেএমপি) সূত্রে একথা জানানো হয়। তবে এ ব্যপারে এখনও কেএমপির পক্ষ থেকে কোনও প্রজ্ঞাপন জারি করা হয়নি।
কেএমপি সূত্রে জানা যায়, কেএমপি এখনও তাদের নিরাপত্তা ব্যবস্থা চুড়ান্ত করতে পারেনি। তবে ইতোমধ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
থার্টিফার্স্ট নাইটের আর মাত্র দু’দিন বাকী থাকলেও কেএমপি এরই মধ্যে তাদের সবরকম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারবে বলে সূত্র জানায়।
