আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বুধবার সার নিয়ে আলোচনা হবে
সার আমদানীকারকদের ১০০ কোটি টাকা ভর্তূকির দাবি ইস্যুতে বুধবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে। ভর্তূকির এ অর্থ না প্রদান করায় ইতোমধ্যেই সরবরাহ বন্ধ করে দিয়েছে আমদানিকারকরা।
সূত্র জানায়, আমদানিকারকরা গত সোমবার থেকে দেশের প্রায় তিন হাজার ডিলারকে সার সরবরাহ বন্ধ রেখেছে।
কতিপয় ভর্তূকি আবেদনের ক্ষেত্রে অর্থমন্ত্রীর না সূচক বক্তবেপর তারা এ সিদ্ধান্ত নেয়।
এদিকে সার সরবরাহ বন্ধ থাকোয় শীতকালীন শস্য উৎপাদন ব্যহত হচ্ছে। তবে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সার সংকটের কথাই অস্বীকার করেছেন। তিনি বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমান সারের মজুদ রয়েছে।
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কাফিলু্িদ্দন আহমেদ বলেন, আমদানিকারকদের ভর্তুকির দাবি খতিয়ে দেখতে সরকার কয়েকটি কমিটি গঠন করেছে।
সুতরাং অসদুপায় অবলম্বনের কোনও সুযোগ নেই।
কাফিলুদ্দিন বিডিনিউজকে বলেন, মাস কয়েক আগে কৃষিমন্ত্রণালয় ৬০ কোটি টাকার ভর্তূকি বিল পরিশোধের জন্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠায়, কিন্তু মন্ত্রণালয় আজও তা পরিশোধ করেনি।
আমদানিকারকরা বলেন, সরকারের এ ভর্তূকি প্রদানে অনীহা সারের উচ্চমূল্যসহ বাজারে বিভিন্ন নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
