পাবনায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ১০
পাবনায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। গতকাল স্মোবার রাতে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁিথয়া উপজেলার শহীদনগর ও সাটিয়াকোলা নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত ৯টার দিকে বেড়া থেকে একটি শ্যালো ইঞ্জিন চালিত নছিমন বেড়া থেকে কাশীনাথপুর যাওয়ার পথে শহীদ নগরে নছিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নছিমন যাত্রী সুজানগর উপজেলার চিনাখরা গ্রামের আফতাব উদ্দিন (৩০) নিহত হয়। এ ছাড়া নছিমনের অপর ১০ যাত্রী গুরুতর আহত হয়।
এদিকে একই সময় সাটিয়াকোলা নামকস্থানে যাত্রীবাহী কোচ নাইট ষ্টার পথচারী সাটিয়াকোলা গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী নমেছা খাতুন (৩১) ও তার শিশু কন্যা আয়শা (৮) কে চাপা দিলে তারা গুরুতর আহত হয়। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মঙ্গলবার সকালে মা ও মেয়ের মৃত্যু হয়। এ ব্যাপারে পৃথক দুটি মামলা হয়েছে।
