গুলশান এবং বনানী এলাকার ২৫০ টি টেলিফোন সংযোগ সাময়িক বন্ধ রাখা হবে
বনানী এলাকায় টেলিফোন কেবিনেট স্থানান্তরের জন্য গুলশান এক্সচেঞ্জের প্রায় ২৫০ টি টেলিফোন সংযোগ বুধবার থেকে আট দিনের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে।
ঢাকা সিটি কর্পোরেশনের রাস্তা সম্প্রসারণ কাজের জন্য এই কেবিনেটটি স্থানান্তর করতে হচ্ছে। এ কারণে বনানী ১ নং রোড থেকে ১১ রোড পর্যন্ত কেবিনেটে সংযোযিত প্রায় ২৫০ টি টেলিফোন সংযোগ বন্ধ রাখা হবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে।
