ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ভস্মিভূত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর বাজারে সোমবার মধ্যরাতে এক অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ভস্মিভূত হয়েছে।
এলাকাবাসী জানায়, রাস্তা খারাপ থাকার ফলে আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনী লালপুর বাজারে পৌঁছতে পারেনি।
পরে স্থানীয় লোকজন আগুন আয়ত্বে আনে।
বাজার কমিটির লোকজনের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
ব্যবসায়ীরা জানায়, অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
