সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মিরপুরে বাংলাদেশ প্রতিবন্ধি ইন্সটিটিউট স্থাপন করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ঢাকার মিরপুরে সাড়ে চার কোটিরও বেশি টাকা ব্যয় সাপেক্ষে বাংলাদেশ প্রতিবন্ধি ইন্সটিটিউট স্থাপনে প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বর্তমানে পরিকল্পনা কমিশনের বিবেচনাধীন।
সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এর সভাপতিত্বে সোমবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়।
সভায় উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি বিস্তারিতভাবে তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটি স্থাপিত হলে প্রতিবন্ধীদের শিক্ষা, প্রশিক্ষণ, চিকিৎসা, খেলাধুলা ও বিনোদনের সুযোগ সম্প্রসারিত হবে বলে সভায় উল্লেখ করা হয়।
