বগুড়া শহরে দিনের বেলায় ডাকাতি
বগুড়া শহরের উত্তর কাটনারপাড়া এলাকায় রোববার দুপুরে এক কলেজ শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতদল দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা ও সোনার গহনাসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
এলাকাবাসীরা জানান, সরকারি আযিযুল হক কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক একেএম ফজলে রাব্বী ও তার স্ত্রী একই কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক ফাহমিদা ফারহানা রোববার বেলা ১২টার দিকে তাদের ভাড়া বাড়িতে তালা দিয়ে রাজশাহীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান।
দিনের কোন এক সময় ডাকাতদল বাড়িতে ঢোকে। এরপর তারা বেডরুমের তালা ভেঙে ঘরে ঢুকে সমস্ত জিনিসপত্র তছনছ করে। তারা বঙ্খাটের ড্রয়ার ও অন্য স্থানে রাখা তিন ভরি সোনার গহনা এবং নগদ ১২ হাজার টাকা নিয়ে যায়। সন্ধ্যা ৬টায় প্রতিবেশিরা টের পেয়ে ওই বাড়িতে যান।
এদিকে শনিবার রাতে বগুড়ায় শহরতলীর সাবগ্রাম ইউনিয়নের রবিবারিয়া গ্রামে এক কৃষকের বাড়িতে মুখোশধারী ডাকাত দল আলমারি ভেঙে নগদ ১১ হাজার টাকা, তিন ভরি সোনার গহনাসহ অর্ধ লক্ষাধিক টাকার মালামাল লুট করে।
বাধা দিতে গিয়ে মারপিটে আহত গৃহকর্ত্রী বুলবুলি বেগমকে (৪০) বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
