২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার চান্দিনায় ভুয়া র‌্যাব সদস্য আটক

কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে শনিবার সন্ধ্যায় এক ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

পুলিশ জানায়, জনৈক আব্দুল বাছেত র‌্যাব পরিচয় দিয়ে এলাকার লোকজনের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নিচ্ছিল। এ সময় তার আচরণ সন্দেহজনক হওয়ায় জনৈক ব্যক্তি পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে তাকে থানায় নিয়ে যায়।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছিলো।