ফেনীতে ধর্ষণের অভিযোগে সরকারি কর্মচারিকে ১০০ ঘা বেত্রাঘাত
ফেনীর পরশুরামে ধর্ষণের দায়ে অভিযুক্ত ফুলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত এক কর্মচারিকে গ্রাম্য শালিসে ১০০ ঘা বেত্রাঘাত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে ৩৫ ঘা বেত্রাঘাতের পর সে সবার কাছে ক্ষমা প্রার্থনা করলে তাকে ছেড়ে দেওয়া হয়।
তবে শালিসকারীরা নির্যাতিত পরিবারকে কোন মামলা না করার পরামর্শ দেয়।
মির্জানগর ইউপি চেয়ারম্যান মাওলানা নুর মোহাম্মদকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। শালিসে তিনি ছিলেন না বলে জানান।
অপরদিকে পরপর দু’দিন সরকারি ছুটি থাকায় শালিসের পর থেকে অভিযুক্ত ইউএনও অফিসের ওই কর্মচারিকে পাওয়া যায়নি।
