২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

দিনাজপুরের ফুলবাড়ী ও বিরামপুর উপজেলায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ও তিন ভ্যান যাত্রীসহ চারজন নিহত হয়েছে। দু’টি ঘটনাই ঘটে শুক্রবার রাতে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 07:02 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

স্থানীয় সূত্র জানায়, জেলার গোবিন্দগঞ্জ সড়কের ফুলবাড়ী এলাকায় একটি দ্রুতগামী বাস একটি ট্রাককে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই হাফিজুল (২৫), অজ্ঞাত যাত্রী (২২) এবং আরো একজন প্রাণ হারায়।

ভ্যানচালক হারুন এবং অপর যাত্রী হাসিনুরকে আশংকাজনক অবস্থায় হাসপতালে ভর্তি করা হয়।

অপর ঘটনায় বিরামপুরে মোটরসাইকেল আরোহী আদিবাসী নেতা বুদলা উড়াও হাকিমপুরে গ্রামের বাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।