২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি মামুনকে নিয়ে সিআইডি ঝালকাঠির বিচারক হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছে

জেএমবির আতœঘাতী স্কোয়াড সদস্য মামুনকে নিয়ে সিআইডি পুলিশের একটি দল বুধবার রাত ও বৃহস্পতিবার ঝালকাঠির দুই বিচারক হত্যার ঘটনাস্থল ও মামুনের বাসস্থান পরিদর্শন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2005, 05:23 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

এর আগে পুলিশ আদালত থেকে তাকে দশদিনের রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।

জানা যায়, ঘটনাস্থল পরিদর্শন শেষে সিআইডি দল কড়া নিরাপত্তার মধ্যে মামুনকে নিয়ে বৃহস্পতিবার বরিশাল শহরে যায় এবং সেখানে সন্দেহজনক কয়েকটি স্থান পরিদর্শন করে।

১৪ নভেম্বর ঝালকাঠিতে জেএমবি’র আত্মঘাতী বোমা হামলা চালালে দুই সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ এবং জগন্নাথ পাঁড়ে নিহত হন। মামুনকে ঘটনাস্থল থেকে আহতাবস্থায় বোমাসহ গ্রেপ্তার করা হয়।