২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুর গহীন অরণ্য থেকে অস্ত্র কারিগর গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির গহীন অরণ্য থেকে পুলিশ বুধবার অস্ত্র তৈরির এক কারিগরকে গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার করেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 08:52 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

রামুর তুলাবাগান ফাঁড়ি পুলিশ বিকেল প্রায় ৪টায় দক্ষিণ মিঠাছড়ির ছেংছড়ি শাড়ীরজোম এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ হোসাইন প্রকাশ বাদশা (৩৫) নামের এই অস্ত্র তৈরির কারিগরকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে অস্ত্র তৈরি ও গ্রিল ভাঙার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ধৃত ব্যক্তির বাড়ি মহেশখালীর গোরকঘাটা এলাকায়। সে প্রায় তিন বছর আগে এলাকা ছেড়ে মিঠাছড়িতে বসতি স্থাপন করে। তাকে গ্রেপ্তারের পর রামু থানায় নিয়ে যাওয়া হয়েছে।