২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

নগরীর খুলশী থানার বায়জিদ বোস্তামী সড়কে বুধবার সকালে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 03:09 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বায়জিদ বোস্তামী সড়কের দু’নম্বর রেল গেটের কাছে বেবী সুপার মার্কেটের সামনে সকাল সাড়ে ৮ টায় একটি সিটি বাস অপর একটি টেম্পোকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই মারা যায় টেম্পো যাত্রী আব্দুর রহিম (৩০) ও আব্দুস সামাদ (৫৫)। নিহত আব্দুর রহিমের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। তার বাবার নাম নোয়া মিয়া। অপর নিহত আব্দুস সামাদের বাড়ি রংপুর জেলায়। তার বাবা নাসিরুদ্দীন। আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।

পুলিশ সিটি বাসের চালক রোকন উদ্দিনকে (২৬) গ্রেফতার ও ঘাতক বাসটিকে আটক করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।