২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান এ পর্যন্ত ১৪,১৪৪ জন হজযাত্রীকে জেদ্দা পাঠিয়েছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছর হজ পালনের জন্য মঙ্গলবার পর্যন্ত ৩২ টি হজ ফ্লাইটের মাধ্যমে মোট ১৪ হাজার ১৪৪ জন হাজীকে জেদ্দা পৌঁছে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 06:44 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

বিমান সূত্র জানায়, সংস্থার কর্তৃপক্ষ আশা করছে, আগামী ৪ জানুয়ারি পর্যন্ত অবশিষ্ট হজযাত্রীকে সুষ্ঠুভাবে জেদ্দা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

হজযাত্রী পরিবহনে বিমান সম্প্রতি দুটি বোয়িং -- ৭৪৭ এবং একটি এয়ারবাস ভাড়া করে আনে।

এ বছর মোট ব্যালটি হাজীর সংখ্যা দু হাজার ৬২১ জন। ব্যালটি হাজীদের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯৫০ মার্কিন ডলার। নন-ব্যালটি হাজীর সংখ্যা প্রায় ৪০ হাজার। তাদের বিমান ভাড়া পড়বে এক হাজার ৫০ মার্কিন ডলার।

বিমানের পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সগুলোও তাদের নিয়মিত ফ্লাইটে আরও ১০ থেকে ১২ হাজার হজযাত্রী পরিবহন করবে।

বিমান এ বছর ৮৬ টি হজ ফ্লাইট পরিচালনা করবে। হজ ফ্লাইট চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। ফিরতি হজ ফ্লাইটও হবে ৮৬ টি। ১৩ জানুয়ারি থেকে ৭ ফেব্র“য়ারি পর্যন্ত চলবে ফিরতি হজ ফ্লাইট।