২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও চিনিকলে যান্ত্রিক ত্র“টির কারণে ২২ ঘন্টা উৎপাদন বন্ধ

ঠাকুরগাঁও চিনিকলে যান্ত্রিক ত্র“টির কারণে শুক্রবার রাত নয়টা থেকে দীর্ঘ ২২ ঘন্টা উৎপাদন বন্ধ ছিল।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 12:05 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

এর ফলে চলতি মৌসুমে চিনিকলটি ৩০ লাখ টাকা ক্ষতির সম্মুখিন হল।

এ অবস্থায় চিনিকলটি এ বছরেও বিপুল অংকের টাকা লোকসান দেয়ার সম্ভাবনা রয়েছে।

গত ২৫ নভেম্বর ঠাকুরগাঁও চিনিকলে ২০০৫-০৬ অর্থ বছরের আখ মাড়াই কার্যক্রম শুরু হয়।

এদিকে মিল চালুর ২৩ দিনের মাথায় গত শুক্রবার রাত নয়টায় একটি জেনারেটর বিকল হয়ে পড়লে চিনি উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে পার্শ্ববর্তী পঞ্চগড় চিনিকল থেকে একটি জেনারেটর এনে এ চিনিকলে বসানো হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, শনিবার বিকাল থেকে চিনি উৎপাদন শুরু হলেও উৎপাদন সন্তোষজনক নয়।

তিনি আরও জানান, দীর্ঘদিনের পুরনো যন্ত্রপাতির কারণে প্রতি আখ মাড়াই মৌসুমে এ চিনিকলে যান্ত্রিক ত্র“টি দেখা দেয় এবং জোড়াতালি দিয়ে চিনি উৎপাদন অব্যাহত রাখতে হয়।

জানা গেছে, এ চিনিকলে ২৩ দিনে ২৯ হাজার নয়শ’ ৪৫ মেট্রিক টন আখ মাড়াই করে এক হাজার ৯০৪ দশমিক ৪০ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়।

এদিকে উৎপাদন বন্ধ থাকায় গত দুইদিনে এক হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের অনুপযোগী হয়ে পড়েছে।

অপরদিকে চিনিকল এলাকার ৫০টি ক্রয় কেন্দ্রে সংগৃহীত হাজার হাজার মেট্রিক টন আখ রোদে শুকিয়ে নষ্ট হয়ে গেছে।

ঠাকুরগাঁও চিনিকল ৪৩ বছরে ১২৫ কোটি টাকা লোকসান দেয় বলে জানা যায়।