২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইডস সচেতনতা বৃদ্ধিতে বিএনসিইউ’র কর্মশালা

এইচআইভি/এইডসের মোকাবিলা করতে সচেতনতা ও জ্ঞান বৃদ্ধি এবং যুবকরা যেন নিজেরাই মরণঘাতী রোগটি প্রতিরোধে সংগ্রাম চালিয়ে যেতে পারে সে জন্য আচরণ পরিবর্তনের একটি সুষ্ঠু সহযোগিতা পরিকল্পনা প্রণয়নের ওপর রাজধানীতে অনুষ্ঠিত এক নেসিনারে বক্তারা গুরুত্বারোপ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 06:25 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

জনসাধারণের মাঝে মরণঘাতী রোগটি সম্পর্কে সচেনতা বৃদ্ধির জন্য বক্তারা শিক্ষক, সংবাদপত্র, ইলেক্ট্রনিক মিডিয়ার ভূমিকার ওপর জোর দেন।

ঢাকার ব্যানবেইস ভবনের বিএনসিইউ’র কনফারেন্স হলে রোববার ইউনেস্কোর সহযোগিতায় বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো আয়োজিত ‘এইচআইভি/এইডস এবং শিক্ষা’ শীর্ষক কর্মশালায় বক্তারা এ কথা বলেন।

শিক্ষা সচিব মোহাম্মদ আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইউনেস্কোর বাংলাদেশ প্রধান ড. উল্ফগ্যাং ভোলম্যান, বিএনসিইউ’র সহকারী সচিব রেহানা মুন্নি বক্তব্য রাখেন। বিএনসিইউ’র সচিব এ এন এম বজলুর রহমান কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়, জেলা শিক্ষা কার্যালয়, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৩০জন কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।

সারাদেশের শিক্ষা কর্মকর্তাদের মধ্যে এইডস/এইচআইভি বিষয়ে সচেতনতা বাড়াতে ২০টি জেলায় যে ২০টি ‘এইচআইভি/এইডস ও শিক্ষা’ বিষয়ক কর্মশালা হওয়ার কথা রয়েছে রোববার বিএনসিইউ কার্যালয়ে তার প্রথমটি অনুষ্ঠিত হয়।