২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়ালন্দ ঘাটে বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ

খুলনা থেকে গোয়ালন্দগামী একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় রোববার রাজশাহী ও খুলনার মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 05:10 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

রোববার বেলা পৌনে দুইটায় খুলনা থেকে গোয়ালন্দঘাট অভিমুখী ২৫ নম্বর আপট্রেনের একটি খালি মলিবাহী বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেন লাইন ব্লক হয়ে যায় এবং খুলনা এবং রাজশাহীগামী আন্তঃনগর দুটি ট্রেন গোয়ালন্দ ঘাটে আটকে পড়ে। এ সময় দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন স্টেশনের অপেক্ষারত শত শত যাত্রীদের পরিবার-পরিজন নিয়ে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রাজবাড়ী রেলওয়ে লোকোসেড থেকে উদ্ধারকারী টুলসভ্যান নিয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে রওয়ানা হলে রাজবাড়ী লোকোসেডের ভেতরেই উদ্ধরকারী বগিটিও লাইনচ্যুত হয়।

ফলে বাধ্য হয়েই উদ্ধারকারী বগির সব সরঞ্জাম ইঞ্জিনে উঠিয়ে বেলা প্রায় তিনটায় দুর্ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়ে উদ্ধার কাজ শুরু করে। তবে সরাসরি ট্রেন চলাচল কখন শুরু হবে তা নিশ্চিত করে বলতে পারেননি স্থানীয় রেল কর্তৃপক্ষ।