২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের মুহুরি হত্যা মামলার খালাসপ্রাপ্ত চার আসামীকে মুচলেকা দিতে হাইকোর্টের নির্দেশ

চট্টগ্রামের চাঞ্চল্যকর গোপাল কৃষ্ণ মুহুরি হত্যা মামলায় খালাসপ্রাপ্ত চার আসামীকে চট্টগ্রাম ডেপুটি কমিশনারের সন্তুষ্টি সাপেক্ষে নিু আদালতে জামিনের মুচলেকা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2005, 09:54 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরির স্ত্রী উমা মুহুরির দায়ের করা আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি আব্দুল কুদ্দুস ও বিচারপতি আব্দুল হাইয়ের সম্বনয়ে গঠিত হাইকোর্ট  ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

খালাসপ্রাপ্ত চার আসামি হলেন-অধ্যাপক ইদ্রিস মিয়া চৌধুরী, অধ্যাপক তোফাজ্জল আহমেদ, অধ্যাপক জহিরুল ইসলাম এবং নাসির ওরফে শিবির নাসির।

চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরিকে ২০০১ সালের ১৬ নভেম্বর হত্যা করা হয়। নিহতের স্ত্রী উমা মুহুরি এ ব্যাপারে চট্টগ্রামের কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার রায়ে চারজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা এবং চারজন বেকসুর খালাস পায়।

ঘটনার দিন চার জন সন্ত্রাসী অতর্কিত গোপাল কৃষ্ণের বাসায় প্রবেশ করে তাকে শয়ন কক্ষ হতে ড্রয়িং রুমে ডেকে নিয়ে যায়। স্ত্রীকে শয়নকক্ষে আটকে রেখে অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীর মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করে তারা।

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক জনাব এম, হাসান ইমাম গত ৬ ফেব্র“য়ারি ২০০৩ তারিখে এক রায়বলে মামলার আসামী নাসির ওরফে গিট্টু নাসির, আজম, আলমগীর কবীর ওরফে বাইট্টা আলমগীর ও তছলিম উদ্দিন মন্টুকে মৃত্যুদন্ডে দন্ডিত করেন।

আসামী মহিউদ্দিন ওরফে মহিনউদ্দিন, হাবিব খান, সাইফুল ইসলাম ওরফে ছোট সাইফুল ও মোঃ শাহজানহানকে যাবজ্জীবন কারাদন্ডে ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। ট্রাইব্যুনাল অধ্যপক মো. ইদ্রিস মিয়া চৌধুরী, অধ্যাাপক মো. জহিরুল হক, অধ্যাপক তফজ্জল ও নাসির ওরফে শিবির নাসিরকে বেকসুর খালাস প্রদান করেন।

উক্ত খালাস আদেশের বিরুদ্ধে গোপাল মুহুরীর স্ত্রী ও মামলার সংবাদদাতা উমা মুহুরী বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে আপীল মামলা দায়ের করলে আদালত আদেশ বলে আপীল মামলা শুনানীর জন্য গ্রহণ করেন এবং উক্ত খালাসপ্রাপ্ত আসামীদের চট্টগ্রাম জেলা প্রশাসকের সন্তুষ্টি সাপেক্ষে নিু আদালতে জামিনের মুচলেকা সম্পাদনের জন্য নির্দেশ দেন।